রমজান উপলক্ষে শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় রেখে আগামী ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত এক সপ্তাহ অনলাইন ক্লাসে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। তবে আগামী ১৩ মার্চ (বৃহস্পতিবার) পর্যন্ত সরাসরি পাঠদান কর্মসূচি চলমান থাকবে।
বিজ্ঞাপন
গত ৬ মার্চ উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস্ কমিটির এক সভায় পবিত্র রমজান মাস উপলক্ষ্যে অনলাইন ক্লাস চালু রাখার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷
এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত চলবে। ১৪ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

