উত্তরায় ঢাবির বাসে হামলা ও ভাঙচুর, চালকসহ আহত ৮ শিক্ষার্থী

উত্তরায় ঢাবির বাসে হামলা ও ভাঙচুর, চালকসহ আহত ৮ শিক্ষার্থী

রাজধানীর উত্তরায় আজমপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বাসে ‘ক্ষণিকা’ ভাঙচুর ও হামলা চালিয়েছে দুবৃর্ত্তকারীরা। এতে চালকসহ ৮-১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১টা ১৫ মিনিটে ক্ষণিকা বাসটিতে ব্যাপক ভাঙচুর ও বাসটিতে থাকা শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তকারীরা।

কয়েকটি ভিডিও ফুজেট ও বাসটিতে থাকা শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, হামলাকারীরা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। আহত শিক্ষার্থীরা বর্তমানে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে বাসটিতে থাকা ঢাবি শিক্ষার্থী শারমিন শিলা বলেন, গত ২৭ তারিখ দুপুরে উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা পারাপারের সময় একজন এসএসসি পরীক্ষার্থীকে বিআরটিসির একটি বাস ধাক্কা দেয়। উক্ত দুর্ঘটনায় আহত শিক্ষার্থী পরবর্তীতে মারা যায় বলে জানা যায়। একারণে, উক্ত এলাকার আশপাশের স্কুলের শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে এবং পরবর্তীতে ক্ষণিকা বাসের উপর এই হামলা। উত্তরা হাইস্কুলের শিক্ষার্থীরা এই হামলা করেছে। পরে আহত ও বাসটিতে থাকা নারী শিক্ষার্থীদের নিরাপদ স্থানে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ বলেন, এ ঘটনায় ইতোমধ্যে সংশ্লিষ্ট থানার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। জিডি করা হয়েছে। শুধু ঢাবির বাস নয়, হামলাকারী শিক্ষার্থীরা আরো অনেক বাসে হামলা চালিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন