আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অষ্টম ও ইবতেদায়ী বৃত্তিতে তা'মীরুল মিল্লাত দেশের শীর্ষে

স্টাফ রিপোর্টার

অষ্টম ও ইবতেদায়ী বৃত্তিতে তা'মীরুল মিল্লাত দেশের শীর্ষে

এবারও অষ্টম শ্রেণী ও ইবতেদায়ী বৃত্তি পরীক্ষায় দেশ সেরা কৃতিত্ব অর্জন করেছে রাজধানীর তা'মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা।

সূত্রমতে, বুধবার প্রকাশিত ফলাফল অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রধান ক্যাম্পাস ঢাকায় ১১১ জন, টঙ্গী ক্যাম্পাসে ৮০ জন এবং মহিলা ক্যাম্পাসে ৭০ জন সহ সর্বমোট ২৬১ জন শিক্ষার্থী অষ্টম ও ইবতেদায়ী বৃত্তির পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে তা‘মীরুল মিল্লাত মাদ্রাসার এ সাফল্যে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি খলিলুর রহমান মাদানী মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেছেন। পাশাপাশি ট্রাস্ট, গভর্নিং বডি, শিক্ষক মন্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীদের মোবারকবাদ জানান।

মাদ্রাসার সর্বস্তরের পরিচালনা পরিষদ, শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং ছাত্রদের আন্তরিক প্রচেষ্টায় ভবিষ্যতেও এই সফলতার ধারাবাহিকতা যাতে বজায় থাকে সে জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন