আগামী বছরের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

আগামী বছরের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ

আগামী ২০২৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রস্তাবিত সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এই পরীক্ষা আগামী ৬ জুন থেকে শুরু হবে।

প্রস্তাবিত রুটিন অনুযায়ী, ২০২৭ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। প্রথম দিন সকালে বাংলা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৮ জুন বাংলা ২য় পত্র, ১০ জুন ইংরেজি ১ম পত্র, ১২ জুন ইংরেজি ২য় পত্র এবং ১৪ জুন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগের গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞান পরীক্ষাগুলো যথাক্রমে ১৭ জুন, ২৩ জুন এবং ১ জুলাই অনুষ্ঠিত হবে। ১৩ জুলাই সমাজবিজ্ঞান ও সমাজকর্ম পরীক্ষার মাধ্যমে তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে এবং ১৮ জুলাইয়ের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষায় মোট ৭৭টি পত্র থাকবে এবং এটি শেষ করতে ২১ দিন সময় লাগবে।

বিজ্ঞাপন

amardesh

উভয় পরীক্ষার ক্ষেত্রেই শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে। তত্ত্বীয় পরীক্ষার জন্য নির্ধারিত উত্তরপত্র ব্যবহার করতে হবে এবং কোনোভাবেই ব্যবহারিক উত্তরপত্র তত্ত্বীয় পরীক্ষায় ব্যবহার করা যাবে না।

তবে বোর্ড কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, ২০২৭ সালের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা এখনও চূড়ান্ত না হওয়ায় রুটিনের তারিখে পরিবর্তন আসতে পারে।

এছাড়া এইচএসসির প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস ১ম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজেই অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন