কামিল (মাস্টার্স) পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১৮ ফেব্রুয়ারি

কামিল (মাস্টার্স) পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১৮ ফেব্রুয়ারি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্ব পরীক্ষা-২০২৩ এর নিয়মিত, অনিয়মিত, প্রাইভেট, মান উন্নয়ন এবং রিটেইক পরীক্ষার্থীদের ফরম পূরণ ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

পরীক্ষার্থীর যোগ্যতা ও রেজিস্ট্রেশন সংক্রান্ত নির্দেশনাবলি এবং ফরম পূরণের পদ্ধতিসহ এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইট www.iau.edu.bd ও হেল্প ডেস্ক ০১৭০৯৩৮৯০০৭ এবং iau.exam@gmail.com এ যোগাযোগ করা যাবে।

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন