ধর্ষণবিরোধী মঞ্চ

আছিয়ার মৃত্যুতে ঢাবি ভিসি চত্বরে গায়েবানা জানাজা

আছিয়ার মৃত্যুতে ঢাবি ভিসি চত্বরে গায়েবানা জানাজা

মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বড় বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হওয়া ৮ বছরের শিশু আছিয়ায় মৃত্যুতে গায়েবানা জানাজা ও কফিন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ক্যাম্পাসের ভিসি চত্বর এলাকায় 'ধর্ষণবিরোধী মঞ্চের ব্যানারে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় ও ঢাবি শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গায়েবানা জানাজা শেষে জাতীয় পতাকায় মোড়ানো কফিন নিয়ে রাজু ভাস্কর্যের দিকে কফিন মিছিল করে শিক্ষার্থীরা। এসময় তারা 'আমার বোন কবরে, খুনি কেন বাহিরে,' 'বিচার বিচার বিচার চাই, আছিয়া হত্যার বিচার চাই,' 'জাস্টিস জাস্টিস, উয়ি ওয়ান্ট জাস্টিস' প্রভৃতি স্লোগান দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন