সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগের লক্ষ্যে ৪৯ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫-এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
সোমবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমী আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুলাই থেকে ২২ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন প্রার্থীরা।
বিজ্ঞাপন
প্রার্থীর বয়সসীমা হলো-২১ থেকে ৩২ বছর।
২০০ নম্বরের লিখিত পরীক্ষা আগামী অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। পরে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি জানায়, বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

