নর্থ সাউথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র ও আলোচনা অনুষ্ঠান

নর্থ সাউথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে রুশ চলচ্চিত্র ও আলোচনা অনুষ্ঠান

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) এক্সটার্নাল অ্যাফেয়ার্স অফিসের আয়োজনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে “দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাথে আপনার সম্পর্ক কী?” শীর্ষক আলোচনায় অংশ নেন বাংলাদেশে রাশিয়ার দূতাবাসের রাজনৈতিক কাউন্সেলর আন্তন চেরনভ। প্রধান বক্তার বক্তব্যে তিনি “গ্রেট প্যাট্রিয়টিক ওয়ার” নিয়ে কথা বলেন এবং কীভাবে এই যুদ্ধ এখনও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।

অনুষ্ঠানে “The Unknown War, Episode 20: A Soldier of the Unknown War” নামে একটি চলচ্চিত্র দেখেন। এতে সোভিয়েত সেনাদের সাহস ও আত্মত্যাগের গল্প তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে এনএসইউ’র ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক ড. হালিমুর আর. খান মস্কোতে তাঁর শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। এতে শিক্ষার্থীরা রাশিয়ার শিক্ষা ও সংস্কার সম্পর্কে বাস্তব ধারণা পান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং রাশিয়ায় পড়াশোনার সুযোগ সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

এনএসইউর শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে আগ্রহ, সংস্কৃতি বিনিময় এবং আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন