ঢাবিতে 'গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

ঢাবিতে 'গণহত্যাকারী আ.লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের দ্বারা ‘গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন’ নামে নতুন একটি প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে।

শুক্রবার বিকেল ৪টায় রাজু ভাস্কর্যের পাদদেশে নতুন এ প্ল্যাটফর্মটি ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী এবি জুবায়ের।

বিজ্ঞাপন

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এ প্ল্যাটফর্মের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাবো। যতদিন পর্যন্ত এ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করবে না ততদিন পর্যন্ত এ প্ল্যাটফর্ম আন্দোলন চালিয়ে যাব।

নতুন এ প্ল্যাটফর্মটির সংগঠক বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ কর্মসূচি ঘোষণা করে বলেন, আগামীকাল শনিবার (২২ মার্চ) বিকেল ৫টায় রাজু ভাস্কর্যের পাদদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

প্ল্যাটফর্মটি ঘোষণা করে এবি জুবায়ের বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ছাড়া সরকারের আর কোনো সুযোগ নেই। আমরা জুলাইয়ের জনতা আপনার (প্রধান উপদেষ্টা) সঙ্গে আছি। আপনি প্রয়োজনে গণভোটের আয়োজন করুন, এই দেশের মানুষ রায় দিবে। এই দেশে আর আওয়ামী লীগের রাজনীতি চলবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন