আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপণ করে।
সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছাত্রদলের নেতাকর্মীরা নিজ হাতে গাছ রোপণের মাধ্যমে শুধু পরিবেশ রক্ষার অঙ্গীকারই পুনর্ব্যক্ত করেননি, বরং একটি সবুজ ও টেকসই বাংলাদেশের জন্য ছাত্রসমাজের দায়িত্ববোধকেও উদ্ভাসিত করেছেন।
দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্যসচিব শামসুল আরেফিন। এতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নেতারা বলেন, বৃক্ষরোপণ শুধু একটি প্রতীকী কর্মসূচি নয়, বরং এটি তরুণদের মধ্যে সচেতনতা গড়ার একটি বাস্তব উদ্যোগ। তারা আশা প্রকাশ করেন, অন্যান্য ছাত্র সংগঠনগুলোরও এ বিষয়ে এগিয়ে আসা উচিত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

