দুর্যোগের ঘনঘটার মধ্যে এইচএসসি পরীক্ষা আয়োজন ও পরীক্ষার্থীদেরকে ' ফার্মের মুরগি ' আখ্যা দেয়ায় এইচএসসি পরীক্ষার্থীরা রাজপথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঢাকা শিক্ষা শিক্ষা বোর্ড ঘেরাও করে শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবি করার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন অভিভাবক ঐক্য ফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলু।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক মিলনকে আরো দূরদর্শিতার পরিচয় দিয়ে অতিকথন বন্ধ করার পরামর্শ দিয়েছেন।
তিনি বলেন, সারাদেশে ১২ ও ১৩ তারিখে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে রাস্তা ঘাট তলিয়ে যাওয়ায় পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করার প্রেক্ষিতে দূরদর্শিতার পরিচয় দিয়ে পদক্ষেপ নিলে বর্তমান অবস্থার সৃষ্টি হতো না।
তিনি আরো বলেন, শিক্ষামন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা ক্ষেত্রে বিগত আওয়ামী সরকারের আমলে ধ্বংস করা শিক্ষা ব্যবস্থাকে স্থবির অবস্থা থেকে উত্তরণের জন্য প্রচেষ্টা চালালেও অতিকথনে কোন কোন ক্ষেত্রে বিতর্কের সৃষ্টি হয়েছে বিধায় উদ্ভূত পরিস্থিতির উদ্ভব হয়েছে। তাই বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশের স্বার্থে শিক্ষামন্ত্রী আরো দূরদর্শিতার পরিচয় দিবেন বলে তিনি প্রত্যাশা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

