নন–ক্যাডার চাকরিপ্রার্থীদের অনশন, পঞ্চমদিনে অসুস্থ ৩

নন–ক্যাডার চাকরিপ্রার্থীদের অনশন, পঞ্চমদিনে অসুস্থ ৩

৪৩তম বিসিএস নন–ক্যাডার চাকরিপ্রার্থীদের তিনদফা দাবিতে আমরণ অনশন পঞ্চমদিনে গড়িয়েছে। অনশনের মধ্যে তিনজন প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থার অবনতি হলে এম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

তবে চিকিৎসকরা ভর্তি হওয়ার পরামর্শ দিলে অনশনকারীরা তাতে রাজি হননি। পরে তারা আবার রাজু ভাস্কর্যের অনশনস্থলে ফিরে আসেন।

বিজ্ঞাপন

এদিকে পূর্বনির্ধারিত সংহতি সমাবেশে শনিবার বেশসংখ্যক প্রার্থী যোগ দেন। তারা অনশনকারীদের প্রতি সংহতি জানিয়ে দ্রুত দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

প্রার্থী মুইজউদ্দীন মুহিত অভিযোগ করে বলেন, সরকারি কর্ম কমিশন আমাদের দাবিকে উপেক্ষা করে প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুত দেওয়ার চেষ্টা করছে। অথচ এই পদগুলো সবসময় বিসিএস নন–ক্যাডার থেকে নেওয়া হতো। এতে বিসিএস প্রার্থীরা বঞ্চিত হবেন।

অনশনকারীরা বলেন, সরকারের দেরি ও গেজেট প্রকাশে দীর্ঘসূত্রিতা তাদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছে। তবুও দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

প্রার্থীদের তিন দফা দাবি হলো—“নন–ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) (সংশোধন) বিধিমালা, ২০২৫” অবিলম্বে গেজেট আকারে প্রকাশ করা। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদসহ নন–ক্যাডারের নামে অধিযাচিত পদসমূহ প্রত্যাহার করে পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ বন্ধ করা। বিসিএস নন–ক্যাডারে পূর্বের ন্যায় অধিকসংখ্যক প্রার্থী সুপারিশের ধারা অব্যাহত রাখা।

সংহতি সমাবেশে বক্তারা বলেন, অনশনকারীরা ন্যায্য দাবি তুলেছেন। সরকারের দায়িত্ব হলো- তাদের জীবন ঝুঁকির মুখে না ঠেলে দাবি দ্রুত বাস্তবায়ন করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন