ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

প্রতিনিধি, ঢাবি

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক

বর্ষীয়ান রাজনীতিবিদ, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, সাবেক মন্ত্রী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষকদের সংগঠন সাদা দল।

আজ রোববার সন্ধ্যায় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা জানান।

বিজ্ঞাপন

এতে নেতারা বলেন, আজ রোববার ভোর ৪টায় রাজধানীর শ্যামলীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি দেশের রাজনৈতিক অঙ্গন, সংসদীয় গণতন্ত্র, বিচারাঙ্গন এবং রাষ্ট্রীয় জীবনে দীর্ঘ ও গৌরবোজ্জ্বল অবদান রেখে গেছেন।

তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করছে। একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। রাষ্ট্র পরিচালনা, সংসদীয় গণতন্ত্রের বিকাশ, আইন পেশা এবং জনজীবনে তার গুরুত্বপূর্ণ অবদান দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন