ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

ইংল্যান্ডে সবচেয়ে জনপ্রিয় নাম ‘মুহাম্মদ’
এআই দ্বারা নির্মিত প্রতীকী ছবি, ইয়েনি শাফাক হতে সংগৃহীত।

ইংল্যান্ড ও ওয়েলসে টানা তৃতীয় বছরের মতো নবজাতক ছেলেশিশুর সবচেয়ে জনপ্রিয় নাম হয়েছে ‘মুহাম্মদ’। দেশটির জাতীয় পরিসংখ্যান দপ্তর (ওএনএস) প্রকাশিত ২০২৫ সালের জন্মনিবন্ধনভিত্তিক সর্বশেষ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে মোট ৫ হাজার ৯৫৭ নবজাতক ছেলের নাম রাখা হয়েছে ‘মুহাম্মদ’। দ্বিতীয় অবস্থানে থাকা ‘নোয়া’ নামের তুলনায় প্রায় ২ হাজার বেশি শিশুর এই নাম রাখা হয়েছে।

বিজ্ঞাপন

২০২৩ সাল থেকে ‘মুহাম্মদ’ ও ‘নোয়া’ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে এবার দুই নামের মধ্যে ব্যবধান আগের বছরের তুলনায় আরও বেড়েছে।

এবারের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ‘লিও’ এবং চতুর্থ স্থানে রয়েছে ‘লুকা’। ফলে ‘আর্থার’, ‘অলিভার’ ও ‘জর্জ’ আগের তুলনায় নিচে নেমে গেছে।

ওএনএসের তথ্য অনুযায়ী, ‘মুহাম্মদ’ নামের জনপ্রিয়তা গত কয়েক দশক ধরে ধারাবাহিকভাবে বেড়েছে। ১৯৯৭ সালে প্রথমবারের মতো এটি ইংল্যান্ড ও ওয়েলসের শীর্ষ ১০০ ছেলেশিশুর নামের তালিকায় স্থান পায়। ২০১৬ সালে এটি শীর্ষ ১০–এ উঠে আসে এবং ২০২৩ সালে প্রথমবারের মতো সবচেয়ে জনপ্রিয় ছেলেশিশুর নামের অবস্থান দখল করে। এরপর থেকে টানা তিন বছর ধরে শীর্ষস্থান ধরে রেখেছে।

Amardesh_muhammad1

এছাড়া ‘মোহাম্মদ’ নামের বিভিন্ন বানানও দীর্ঘদিন ধরে সরকারি তালিকায় রয়েছে। ১৯৫৪ সালেই নামটির তিনটি ভিন্ন বানান শীর্ষ ১০০–এর তালিকায় স্থান পেয়েছিল। আর মোহাম্মদ বানানটি প্রথম ১৯২৪ সালে তালিকায় উঠে আসে, তখন এর অবস্থান ছিল ৯১তম।

সূত্র: এমএসএন, ইয়েনি শাফাক, নিউজ১৮।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন