৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৭ আগস্ট

৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ১৭ আগস্ট

৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষায় (এমসিকিউ টাইপ) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদের ৮৬৪ জন প্রার্থীর ৫ দিনের মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে পিএসসি। রোববার প্রকাশিত সময়সূচি অনুযায়ী ১৭ থেকে ২১ আগস্ট পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রকাশিত বিজ্ঞপ্তিটি কমিশনের ওয়েবসাইটে [www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে [http://bpsc.teletalk.com.bd] পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে যুক্তিসংগত কারণে কোন সংশোধনের প্রয়োজন হলে কমিশন তা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন