জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরপরই বিভিন্ন সমস্যা ও অভিযোগ এলে তা সমাধান করেছে নির্বাচন কমিশন। এ দাবি করেছে জবি শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন শিক্ষক সমিতির সভাপতি রইছ উদ্দিন।
রইছ উদ্দিন বলেন, ‘ভোটগ্রহণের শুরুতেই একটি অভিযোগ এসেছিল শহীদ সাজিদ ভবনের ২১২, ২১৩ ও ২১৭ নম্বরে যে ভোটকেন্দ্রগুলো আছে, সেখানে ভোটগ্রহণে বিলম্ব হয়েছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে পর্যবেক্ষণ করে দেখেছি, সামান্য কিছু বিলম্ব হয়েছিল এজেন্টদের উপস্থিতির কারণে। পরে তা সমাধান হয়।'
তিনি বলেন, ‘আমাদের কাছে আরও একটি অভিযোগ এসেছিল, প্রার্থীরা ভোটার লিস্ট নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে কি না। তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি।’
তিনি আরও বলেন, ‘আমরা ক্যাম্পাস ঘুরে দেখেছি, অনেক যায়গায় অহেতুক ভিড় করা হচ্ছে, যা নির্বাচনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ।’ যারা ভোট প্রদান করেছেন, তাদের দ্রুত ক্যাম্পাস থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে।
এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

