দীর্ঘদিন পর অনুষ্ঠিত অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ফল প্রকাশ করেন। এ সময় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজও উপস্থিত ছিলেন।
এবার ৯ সাধারণ বোর্ডে ৬৮,৭৬৮ জন, মাদরাসা শিক্ষা বোর্ডে ১১,১৮০ জন ও কারিগরিতে ২০৮ জন বৃত্তি পেয়েছে। গত ২৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে সাড়ে তিন লাখ শিক্ষার্থী অংশ নেয়।
নীতিমালা অনুযায়ী বোর্ডভিত্তিক আনুপাতিক হারে এবং উপজেলা পর্যায়ে নির্ধারিত কোটার ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়েছে।
ট্যালেন্টপুল ও সাধারণ ক্যাটাগরিতে এ বছর ৪৫ হাজার ২০০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

