আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাকসুর মিছিল, সাংস্কৃতিক সন্ধ্যা

প্রতিনিধি, চবি

মাহে রমজানকে স্বাগত জানিয়ে চাকসুর মিছিল, সাংস্কৃতিক সন্ধ্যা

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। বুধবার মাগরিবের নামাজের পর চাকসু ভবনের সামনে থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে বুদ্ধিজীবী চত্বরে এসে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে দুর্নিবার শিল্পীগোষ্ঠীর সহায়তায় সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) উদ্যোগে এসব আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

মিছিলে চাকসুর সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম, সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন উপস্থিত ছিলেন। এ সময় রমজানে মাসের পবিত্রতা রক্ষা করতে মুসলমানদের প্রতি আহ্বান জানান চাকসুর প্রতিনিধিরা।

মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজহার উল ইসলাম বলেন, পবিত্র রমজান মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহ তায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন।আমরা রমজান মাসে যেন পবিত্রতা রক্ষা করতে পারি, শিক্ষার্থীদের কাছে সেই আহ্বান জানিয়ে আজকে স্বাগত মিছিল করেছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন