জকসু নির্বাচন

কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে যুবক ও নারী আটক

কেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে যুবক ও নারী আটক

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রে প্রবেশের চেষ্টা করায় এক যুবককে মারধর করেছেন শিক্ষার্থীরা। এছাড়া একই ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, ভোটার, প্রার্থী বা এজেন্ট না হওয়া সত্ত্বেও কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন ওই যুবক ও নারী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এসব ঘটনা ঘটে। আটক নারী ও পিটুনির শিকার যুবকের পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

সকাল ৯টার পর বহুল প্রতীক্ষিত নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবার শিক্ষার্থী সংসদ প্রতিনিধি নির্বাচনে ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৪৪৫ জন। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছেন ১৯০ জন।

এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন