আবরার ফাহাদের খুনির পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট

আবরার ফাহাদের খুনির পলায়ন, মধ্যরাতে উত্তাল বুয়েট

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেমির জেল থেকে পালানোর ঘটনায় মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে বুয়েট ক্যাম্পাস।

বিজ্ঞাপন

গতকাল রাত সাড়ে ১২টায় শিক্ষার্থীরা বুয়েটের শহীদ মিনার থেকে মিছিল বের করে পলাশী মোড় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্যে যান। পরে বুয়েট সেখানে একটি সংবাদ সম্মেলন করেন। এতে আবরার ফাহাদের হত্যাকারী জেমির গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আবরার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেবো না’; ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’ প্রভৃতি স্লোগান দিতে থাকেন।

Buet-2

সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ বলেন, আবরার হত্যার পর অনেক আন্দোলন-সংগ্রামের পর একজনের ফাঁসির রায়ের পর আমরা অপেক্ষায় ছিলাম এ রায় কার্যকর হলে আমরা একটু হলেও শান্তি পাবো। আর এ মুহূর্তে এসে এ আসামির পালিয়ে যাওয়ার খবর আমাদের জন্য হতাশাজনক।

এর আগে সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জেল থেকে পালিয়েছে বলে জানান আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ।

আবরার ফাইয়াজ তার পোস্টে লেখেন, আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেমি জেলখানা থেকে পালিয়ে গেছে গত বছরের ৫ আগস্টের পরে। অথচ আমাদের জানানো হচ্ছে আজকে, যখন ওর আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেনি তখন।

তিনি লেখেন, ফাঁসির আসামি তো কনডেম সেলে থাকার কথা ছিল, সে পালায় কীভাবে! পালানোর পরেও এ তথ্য বাইরে না আসাতো এটাই প্রমাণ করে, তাকে ধরতেও কোনো চেষ্টা করা হয়নি। পূর্বে থেকেই আরও তিনজন পলাতক আছে। মুনতাসির আল জেমি, পিতা- আব্দুল মজিদ, মাতা- জোসনা বেগম, ঠিকানা- ৫/১ বাউন্ডারি রোড, নতুন বাজার, কোতোয়ালি, ময়মনসিংহ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন