ইসরাইলের হামলায় নিহত ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শনিবার (২৮ জুন) অনুষ্ঠিত হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী তেহরানে স্থানীয় সময় সকাল ৮টা থেকে জানাজার কার্যক্রম শুরু হবে। ইসরাইলের আগ্রসনে ১২ দিনে ইরানের যারা প্রাণ হারিয়েছেন, সেই শহীদ কমান্ডার ও বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই জানাজার আয়োজন।
উল্লেখ্য, গত ১৩ জুন ইরানের ভূখণ্ডে হামলা চালায় ইসরাইল। এর পাল্টা জবাবে ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর মধ্যেই ২১ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, ইসফাহান ও নাটানজের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পরদিন ইরান কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায়।
এই সংঘাতের মধ্যে গতকাল মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিন আগে ঘোষণা দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


