তামিরুল মিল্লাত মাদরাসায় বই উৎসব

স্পোর্টস রিপোর্টার

তামিরুল মিল্লাত মাদরাসায় বই উৎসব

রাজধানীর তামিরুল মিল্লাত মাদরাসায় রোববার ২০২৫ শিক্ষাবর্ষের বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন তামিরুল মিল্লাত ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. কোরবান আলী।

নতুন বই হাতে পেয়ে ছাত্র-ছাত্রীরা খুবই আনন্দিত। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কামিল মাদরাসা, মেইন ক্যাম্পাসের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান আল মাদানী এবং তামিরুল মিল্লাত ট্রাস্টের মোতাওয়াল্লী মাওলানা সাব্বির আহমেদ।

বিজ্ঞাপন

দ্বিতীয় শ্রেণীর তাসবিহা’সহ এই আয়োজনে সব শিক্ষার্থীর মধ্যে নতুন বই গ্রহণের আনন্দ ছড়িয়ে পড়ে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বৃদ্ধি হবে বলে শিক্ষকদের প্রত্যাশা। তারা আশা করেন, নতুন বছরের এই পাঠ্যপুস্তক তাদের শিক্ষার পথচলাকে আরও সফল করবে।

তামিরুল মিল্লাত কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে সব শিক্ষার্থী ও অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা ও দোয়া করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: