তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

তামিরুল মিল্লাত মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠিত

রাজধানীর তা‘মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে মাদ্রাসা মিলনায়তনে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, আজকের বাংলাদেশের যে নানাবিধ সংকট, তা মূলত অযোগ্যতা ও অদক্ষতার ফসল। আমরা দৃঢ়ভাবে মনে করি, বাংলাদেশের মাদরাসা শিক্ষা ব্যবস্থার মাধ্যমেই নৈতিক, সৎ ও দক্ষ মানবসম্পদ তৈরি করে এই সংকট থেকে উত্তরণ সম্ভব।

বিজ্ঞাপন

মাদ্রাসার ফকীহ মুফতি মাওলানা শরিফুল ইসলাম সুলতানী এবং ছাত্র সংসদের জিএস আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে, শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি প্রফেসর নুর নবী মানিক, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিউদ্দীন কাসেম,ইসলামী ইউনিভার্সিটির ইসলামী স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মাওলানা রফিকুল রহমান মাদানী,স্কলার্স ফোরাম ঢাকার পরিচালক হাফেজ দেলাওয়ার হোসাইন ও ছাত্র সংসদের ভিপি তোফায়েল আহমাদ।

আরো বক্তব্য রাখেন মাদরাসার মুফাসসির মাওলানা জাকির হোসাইন শেখ, মুফাসসির মাওলানা আবুল কাসেম গাজী প্রমুখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ফকীহ মাওলানা মহিউদ্দীন, সহকারী অধ্যাপক জনাব মিজানুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ,জনাব আব্দুস সামাদ আযাদ প্রমূখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন