মানারাত ইউনিভার্সিটির সাবেক ভিসি প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান বলেছেন, মানবজাতি যত উন্নত হোক না কেন, তাদের পক্ষে চূড়ান্ত নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা সম্ভব নয়। সত্যিকার নৈতিকতার শিক্ষা ও পূর্ণতা লাভ করতে হলে মানবজাতিকে স্রষ্টার অহির জ্ঞান এবং বিধানের ওপর নির্ভর করতে হবে। একমাত্র আল্লাহ প্রদত্ত বিধানেই রয়েছে মানবিক মূল্যবোধের পূর্ণাঙ্গ নির্দেশনা এবং সঠিক ন্যায়বিচার।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে ইসলামী ছাত্রশিবিরের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষা-২৪-এর জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. আজম ওবায়েদুল্লাহ। এ ছাড়া ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪ সেশনের সদস্য ও সাথীদের পাঠ মূল্যায়ন পরীক্ষায় দেশসেরা ১০ জন করে মোট ২০ জনকে পুরস্কার দেওয়া হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

