গকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

গকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু
ফাইল ছবি

গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচন। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইতোমধ্যেই ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সকাল থেকে ভোটারদের সরব উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ে মোট ১৯টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭৬১ জন।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৮ জন প্রার্থী। গত ১১ আগস্ট তফসিল ঘোষণার পর থেকে ধাপে ধাপে মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই, প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ডোপ টেস্ট সম্পন্ন করা হয়।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক তদারকিতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। পুরো ক্যাম্পাসে মোতায়েন রয়েছে ৩৫০ জন নিরাপত্তা সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী এবং কুইক রেসপন্স টিমও দায়িত্ব পালন করছে।

এর আগে ২০১৩ সালে গণ বিশ্ববিদ্যালয়ে প্রথম গকসু নির্বাচন হয়েছিল । সর্বশেষ ২০১৮ সালে নির্বাচন হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...