স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয় করণের দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয় করণের দাবিতে সমাবেশ

দেশের সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয় করণের দাবি জানিয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষক ঐক্যজোট। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও শিক্ষক সমাবেশ থেকে তারা ওই দাবি জানান।

বিজ্ঞাপন

সমাবেশে বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ করে ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে আসছি। কিন্তু আমাদের কোন বেতন-ভাতা না থাকায় মানবেতর জীবন যাপন করতেছি।

এসময় তারা আরও বলেন, ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫শত টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালে ২৬১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বর্তমানে সহকারী শিক্ষকদের বেতন ৩৩০০ টাকা ও প্রধান শিক্ষকদের ৩৫০০ টাকা করে অনুদান দেওয়া হয়। বাকী প্রতিষ্ঠানের শিক্ষকগণের জাতীয়করণ তো দূরের কথা, অদ্যবধি একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করে মানবেতর জীবন যাপান করে আসতেছে। তাই শিক্ষা উপদেষ্টার কাছে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবী বাস্তবায়নের ঘোষণার জোর দাবী জানাচ্ছি।

madrasha-1

৬ দফা দাবিগুলো হলো- ১. মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করা। ২. প্রাথমিক শিক্ষার্থীদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষার্থীদের উপবৃত্তিসহ সব সুযোগ-সুবিধা প্রদান করা। ৩. মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডবিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নম্বরে অন্তর্ভুক্ত করা। ৪. প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পিটিআই প্রশিক্ষণের ব্যবস্থা করা। ৫. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ সৃষ্টি করা। ৬. প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে স্থায়ী রেজিস্ট্রেশন প্রদান এবং ভৌত অবকাঠামো নিশ্চিত করার দাবি জানান তারা।

এসময় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট, আন্দোলন বাস্তবায়ন কমিটির শিক্ষকদের ৭ সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ের শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। প্রতিনিধি দলের মধ্যে ছিলেন- জোটের সদস্য সচিব আল আমিন, সদস্য মাওলানা আব্দুল হান্নান, নুরুল আমিন, ইউসুফ শরীফ, খোরশেদ আলম, সাদিকুর রহমান ও রবিউল ইসলাম।

madrasha-2

আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন, নির্বাহী সদস্য মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মো. নূরুল আমীন, মো. আব্দুল হান্নান, রবিউল ইসলাম, মো. শামসুল হক আনসারী, মো. মনিরুজ্জামান, মো. তারেক আজিজ, মো. সাদেকুর রহমান, মো. সাইফুল ইসলাম, মো. জহুরুল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, নূরুন্নবী আলী, মাস্টার শওকত আলী, সগীর আহমেদ, নাজমুল হুদা, মো. আবু জাফর, মো. রিয়াজ আহমেদ, মো. ইউসুফ শরীফ, একরামুল হক, সিদ্দিকু রহমান, মো. এজাজ কায়েস, মোসা. কাজল রেখা, রুবিনা আক্তার, কুলসুম আক্তার, মো. আসাদুল হক, ফেরদৌস আলম, মোসলেম উদ্দিন, বদিউল আলম প্রমুখ।

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন