
শিক্ষার্থীদের দিয়ে খাতা মূল্যায়ন: নরসিংদীর সেই মাদরাসা শিক্ষক আজীবন বহিষ্কার
পরীক্ষকের দায়িত্বে থেকেও নিজে উত্তরপত্র মূল্যায়ন না করে শিক্ষার্থীদের দিয়ে আলিম পরীক্ষার খাতা দেখানোর অভিযোগে নরসিংদীর মাধবদীর এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সব ধরনের পরীক্ষা-সংক্রান্ত কার্যক্র























