নির্বাচনে যে ফলাফলই হোক তা ছাত্রদল মেনে নেবে জানিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
মঙ্গলবার উদয়ন স্কুল কলেজের সামনে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
নাসির উদ্দিন নাসির বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার এই ডাকসু নির্বাচন। এই নির্বাচনের ফলাফল যা হবে তা মেনে নেবে জাতীয়তাবাদী ছাত্রদল।
আচরণবিধি নিয়ে সাদিক কায়েমের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ছাত্রদল কোনো সেন্টারের বাইরে ১০০ গজের ভিতরে কোনো ডেস্ক বসায়নি এবং সেন্টারের বাইরে লিফলেট বিতরণ করছে না।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



