চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ

চবি সাংবাদিক সমিতির সভাপতি জানে আলম, সম্পাদক মাহফুজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৫ সালের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের চবি প্রতিনিধি মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে ৭১ টিভির চবি প্রতিনিধি মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার প্রক্টর কার্যালয়ে সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর একটায় শেষ হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার ও প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

কমিটির নির্বাচিত বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি পদে ডেইলি ক্যাম্পাসের মো. সুমন ইসলাম; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সিভয়েসের রেফায়েত উল্যাহ রুপক; দপ্তর ও প্রচার সম্পাদক পদে দ্য ডেইলি সানের সোহেল রানা; অর্থ ও প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ইত্তেফাকের মুহাম্মদ মুনতাজ আলী; ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক পদে দৈনিক কালবেলার মো. জাহিদুল হক এবং নির্বাহী সদস্য পদে ঢাকা পোস্টের মো. আতিকুর রহমান।

এবার কার্যনির্বাহী পরিষদের ৮ পদের বিপরীতে নির্বাচনে অংশ নিয়েছিলেন ১৫ জন প্রার্থী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সিভয়েসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রেফায়েত উল্যাহ রুপক। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী প্রক্টর মো. নুরুল হামিদ কানন ও সাঈদ বিন কামাল চৌধুরী। নির্বাচন পর্যবেক্ষক ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন