ডুয়েটিয়ান ডটকম স্কলারশিপ প্রকল্পের যাত্রা শুরু

ডুয়েটিয়ান ডটকম স্কলারশিপ প্রকল্পের যাত্রা শুরু

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ নবগঠিত ডুয়েটিয়ান ডটকম স্কলারশিপের পক্ষ থেকে আড়াই লাখ টাকার একটি মেধাবৃত্তি প্রদান ঘোষণা, সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দুবাইয়ে কর্মরত প্রবাসী প্রকৌশলীদের সংগঠন 'এনআরবি ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস' এর দুবাই চ্যাপ্টার প্রেসিডেন্ট এবং ডুয়েটিয়ান ডটকম-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুহাম্মদ মঈনুল ইসলাম ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

বিজ্ঞাপন

এ সময় ডুয়েটিয়ান ডটকম-এর প্রতিষ্ঠাতা প্রকৌশলী মুহাম্মদ মঈনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ডুয়েটিয়ান ডটকম বৃত্তি প্রকল্পের প্রারম্ভিক যাত্রায় ২.৫ লাখ টাকার মেধাবৃত্তির যোষনা করেন এবং প্রথম কিস্তির চেক হস্তান্তর করেন।

এ সময় ডুয়েটিয়ান ডটকম-এর এক্সিকিউটিভ কমিটির সেক্রেটারি প্রকৌশলী ড. শাহেদুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার অধ্যাপক ড: মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন