৫ জেলায় শনিবারের আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

৫ জেলায় শনিবারের আলিম ও কারিগরি পরীক্ষা স্থগিত
ছবি : সংগৃহীত

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা শিক্ষাবোর্ডের ৫ জেলায় শনিবারের (১১ জুলাই) আলিম এবং কারিগরি শিক্ষাবোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। জেলা পাঁচটি হলো- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান।

শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বোর্ড (সব জেলা) এবং চট্টগ্রাম বোর্ডের আওতাধীন মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের শনিবারের (১১ জুলাই) এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা স্থগিত করা হলো।

তবে অন্যান্য জেলায় শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের শনিবারের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম বোর্ড থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে বোর্ডের অধীন পাঁচটি জেলায় শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া এইচএসসির তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন