‘১০০ টাকায় শিক্ষা’ ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন

‘১০০ টাকায় শিক্ষা’ ই-লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন

ই-লার্নিং প্লাটফর্মের নতুন উদ্যোগ হিসেবে যাত্রা শুরু হলো ‘১০০ টাকায় শিক্ষা’। এতে মাত্র ১০০ টাকায় চাকরির প্রস্তুতি, ভর্তি প্রস্তুতি কিংবা দক্ষতা বিষয়ে কোর্স করা যাবে।

শনিবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল অডিটোরিয়ামে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এমন উদ্যোগের ঘোষণা দেন প্ল্যাটফর্মটির উদ্যোক্তা আমিরুল মোমেনীন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আবছার কামাল এমন উদ্যোগকে সহযোগিতা করতে সরকারি বেসরকারি পর্যায়ের সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন যে, শিক্ষাক্ষেত্রে তরুণদের এমন উদ্যোগ শত হতাশার মাঝেও আমাদেরকে আশার আলো দেখায়।

বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাকের সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, মূল্যবোধ শিক্ষার মাধ্যমে মানবিক মানুষ গড়ে তোলার ক্ষেত্রেও এ প্ল্যাটফর্মকে কাজ করতে হবে। ১০০ টাকায় শিক্ষা’র মাধ্যমে লাখ লাখ শিক্ষার্থী উপকৃত হবেন বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, প্রযুক্তিবিদরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তারা জানান, এটি একটি অবাণিজ্যিক ডিজিটাল শিক্ষা মাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এবং www.100tkedu.org তে লগইন করে প্রয়োজনীয় কোর্স করা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন