জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম

জরুরি সংবাদ সম্মেলন ডাকলো ডাকসু নির্বাচনের পর্যবেক্ষক টিম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)-এর নির্বাচন পর্যবেক্ষক টিম।

মঙ্গলবার দুপুর ১২টায় ঢাবির কলা ভবনের সামনে (বটতলাতে) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এ সংবাদ সম্মেলনে সব প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।

বহুল প্রত্যাশিত ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয় মঙ্গল সকাল ৮টায়। ১৯২১ সালের ১ জুলাই প্রতিষ্ঠার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এটি ৩৮তম নির্বাচন। সারা দেশের মানুষের দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। নির্বাচনকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষকদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছে।

নির্বাচনে প্রায় ৪০ হাজার শিক্ষার্থী ভোট দিয়ে ডাকসুতে তাদের ছাত্র প্রতিনিধি বেছে নেবে। এ নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভিপি প্রার্থী ৪৫ জন এবং জিএস প্রার্থী ১৯ জন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন