ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধি, ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জিসান আহমেদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ ও নারী নির্যাতনের অভিযোগ, গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা এবং অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারবিরোধী অপপ্রচারের প্রতিবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

রোববার বেলা ২টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আবু দাউদ, আহসান হাবীব ও আনারুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

ছাত্রদল আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, কেন্দ্রীয় পর্যায়ের এক শিবির নেতার বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণের অভিযোগ আড়াল করতে গুমের নাটক সাজানোর চেষ্টা এবং এক কথিত প্রেমিকার গর্ভের ভ্রূণ নষ্টের অভিযোগ জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের দীর্ঘদিনের বেদনা ও সংগ্রামকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার বা বিকৃত করার যেকোনো অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন