নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি লক্ষে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক লেভেল-১ সেমিষ্টার-১‘এর আসন সংখ্যা ১৪৯ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
বুধবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত কেন্দ্রীয় অডিটরিয়ামে একাডেমিক কাউন্সিলের ৪৭তম সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়া একাডেমিক কাউন্সিলের সভায় বিগত সময়ে ছাত্র-ছাত্রীদের যুক্তিসংগত দাবি-দাওয়াসমূহ অনুমোদনসহ শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর অণুজীব বিজ্ঞানী প্রফেসর ড. মো. আলিমুল ইসলামের সভাপতিত্বে ও একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সিকৃবির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সিকৃবির নবনিযুক্ত ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-ইলাহি, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, একাডেমিক বিভাগের চেয়ারম্যানবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, লাইব্রেরিয়ান, পরীক্ষা নিয়ন্ত্রক, শাবিপ্রবির সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল গণি এবং সিকৃবির বিভিন্ন বিভাগের সহযোগী অধ্যাপকবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

