ঢাবি উপাচার্যের সাথে সাদা দলের সৌজন্য সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

ঢাবি উপাচার্যের সাথে সাদা দলের সৌজন্য সাক্ষাৎ

বিএনপি সমর্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রো-উপাচার্য (একাডেমিক) ও কোষাধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শুক্রবার দুপুরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময়ে কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম-আহবায়কদ্বয় অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাদা দল ১

এ সময় আরো উপস্থিত ছিলেন সাদা দলের সদ্য সাবেক আহ্বায়ক অধ্যাপক মো. লুৎফুর রহমান, সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, আইবিএ ইউনিটের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক সাইফুদ্দিন, কলা অনুষদের আহ্বায়ক অধ্যাপক এম এ কাউসার, বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুস সালাম, বিজনেস স্টাডিজ অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম জাহিদ ও প্রতিনিধি অধ্যাপক মো. আল আমিন, জীব-বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন, ফার্মেসি অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. আবু আসাদ চৌধুরী, ইঞ্জিনিয়ারিং অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. আশিকুল আলম রানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের আহ্বায়ক অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আহবায়ক অধ্যাপক শাহ শামীম আহমেদ এবং আর্থ ও এনভায়রনমেন্টাল সাইন্স অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম।

এডি/ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: