ছাত্রদল নেতা আকরাম

ডাকসু নির্বাচনে গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে

ডাকসু নির্বাচনে গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গুপ্ত সংগঠনের প্যানেলকে শিক্ষার্থীরা বয়কট করবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর মিরপুরে মহানগর পশ্চিম ছাত্রদলের অধীনস্থ মিরপুর থানার আওতাধীন ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলে কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন।

আকরাম আহমেদ বলেন, বিগত খুনি হাসিনার সময়ে যারা ছাত্রলীগের ছায়াতলে থেকে রাজনীতি করেছে, পদ নিয়ে ছাত্রলীগ করেছে, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে তারা প্রকাশ করেছে; তারা ছাত্র শিবিরের রাজনীতি করেন।, স্বৈরাচার সরকারের সঙ্গে হাত মিলিয়ে আরাম আয়েশের রাজনীতি করেছেন।

তিনি বলেন, শত শত নির্যাতনের পরেও কিন্তু ছাত্রদল কখনো আপোস করেনি, গত সাড়ে পনেরো বছরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যে অপকর্মের সঙ্গে জড়িত ছিলো। সেই অপকর্মকে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পরে ছাত্রদল সে কাজগুলো থেকে বিরত থেকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে কাজ করে যাচ্ছে ছাত্রদল।

তিনি আরো বলেন, ডাকসুতে গুপ্ত সংগঠন যে প্যানেল ঘোষণা করেছে তারা সবাই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে লুঙ্গির নিচে থেকে রাজনীতি করেছে। তাই সাধারণ শিক্ষার্থীরা শিবিরের গুপ্ত সংগঠনের প্যানেলকে বয়কট করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন