ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জিমনেসিয়ামের গেইটের পাশে থাকা গাছ থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।
বুধবার সকালে প্রত্যক্ষদর্শীরা দেখেন, জিমনেসিয়ামের গেইটের পাশে একটি গাছের উঁচু ডালে ঝুলছে এ লাশ।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যোবায়ের বলেন, সকালে দোয়েল চত্বর থেকে জিমনেসিয়ামের দিকে যাচ্ছিলাম। তখন এ ঝুলন্ত লাশ দেখতে পাই।
তবে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খালিদ মনসুর।
তিনি দৈনিক আমার দেশকে বলেন, খবর পেয়ে ওখানে অফিসিয়াল ফোর্স চলে যায়। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়াগুলো মানা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, পুলিশ ও ফায়ার বিগ্রেডের সাহায্যে লাশ নামানো হয়। এটি আত্মহত্যা না অন্যকিছু কিছুই জানা যায়নি।
এডি/জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

