জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

জামালপুরে হামলাকারীদের গ্রেপ্তার দাবি যুবশক্তির

জামালপুরে যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার নেতাদের ওপর জেলা বাস মালিক সমিতির নেতাকর্মীদের ন্যক্কারজনক হামলার প্রতিবাদ জানিয়েছে জাতীয় যুবশক্তি। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তার স্বার্থে ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

গতকাল বৃহস্পতিবার জাতীয় যুবশক্তির দপ্তর সম্পাদক আসাদুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়, জামালপুর জেলা বাসসহ সকল যানবাহনের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচিতে যুবশক্তি ও জাতীয় ছাত্রশক্তির জেলা শাখার নেতারা ওপর জেলা মালিক সমিতির নেতাকর্মীদের ন্যক্কারজনক হামলার শিকার হন। জনস্বার্থে পরিচালিত একটি শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়, গণতন্ত্রবিরোধী ও জনস্বার্থের প্রতি চরম অবজ্ঞার বহিঃপ্রকাশ।

জাতীয় যুবশক্তি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জলেছে, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। জনগণের নিরাপদ যাতায়াতের অধিকার এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি কোনোভাবেই হামলা ও সন্ত্রাসের মাধ্যমে দমন করা যাবে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি ও এনসিপি জনগণের অধিকার আদায়, নিরাপদ সড়ক এবং একটি জবাবদিহিমূলক ও জনবান্ধব রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় রাজপথে ছিল, আছে এবং থাকবে। কোনো অপশক্তির হামলা, ভয়ভীতি কিংবা বাধা জনগণের ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ সংগ্রামকে থামিয়ে দিতে পারবে না। অবিলম্বে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তার স্বার্থে ত্রুটিপূর্ণ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন