চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে কর্মীর মৃত্যু

চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এসে কর্মীর মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসে মো. সেলিম মাঝি নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার ফরিদগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এ ঘটনা ঘটে।

নিহত মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে সেলিম মাঝি অনুষ্ঠানে উপস্থিত হন। সভা চলাকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে উপস্থিত নেতাকর্মীরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার আকস্মিক মৃত্যুতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে সেলিম মাঝির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদ। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।’

সেলিম মাঝির আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন