মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আমিরাতের

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আমিরাতের
ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবিকে নাকচ করেছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে দেশটি জানায়, তাদের জলসীমায় একটি ইরানি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে, ‘আল মিনহাদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন ভিত্তিহীন।’

বিজ্ঞাপন

এর আগে সোমবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কয়েক ডজন ড্রোন দিয়ে সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে।

সূত্র: বাসস

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন