শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ‘ক্ষতচিহ্নের ক্যানভাস : নির্যাতনের ক্যাম্পাস’ শীর্ষক আলোচনা সভা ও চিত্রপ্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৯ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত অনুষ্ঠানে ক্যাম্পাসে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার বিভিন্ন ঘটনা চিত্রপ্রদর্শনীর মাধ্যমে তুলে ধরা হয়। বিকাল ৩ টায় আয়োজন করা হয় আলোচনা সভা। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সিরাজুল ইসলাম, ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদসহ ছাত্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদদ হোসাইন খান, অনুষ্ঠানটি সঞ্চালনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সেক্রেটারি কাজী আশিক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


