মাদকের বিরুদ্ধে ফটিকছড়িতে সামাজিক প্রতিরোধের ডাক

মাদকের বিরুদ্ধে ফটিকছড়িতে সামাজিক প্রতিরোধের ডাক
ফটিকছড়িতে ​মাদকবিরোধী র‍্যালি। ছবি: আমার দেশ

‘মাদকমুক্ত ফটিকছড়ি আমাদের অঙ্গীকার’ এই বার্তা নিয়ে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশাল মাদকবিরোধী র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় থেকে বর্ণাঢ্য এক র‍্যালি শুরু হয়। র‍্যালিটি দীর্ঘ ৮ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বিবিরহাট বাস স্টেশন এসে শেষ হয় এবং সেখানে র‍্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

​ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ি সংসীয় আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর এমপি।

​প্রধান অতিথির বক্তব্যে সরোয়ার আলমগীর এমপি বলেন, যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকমুক্ত ফটিকছড়ি গড়তে আমরা কোনো অপশক্তির সঙ্গে আপস করব না। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। একজন মাদক সেবী একটি পরিবার ও সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমাদের যুব সমাজকে মাদকের কালো থাবা থেকে মুক্ত রাখতে হলে জনসচেতনতা প্রয়োজন। আমরা আমাদের নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। আমরা মাদকমুক্ত ফটিকছড়ি চাই।

​মাদকবিরোধী র‍্যালিতে অংশগ্রহণকারীরা ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’, ‘মাদক নয় জীবন চাই, মাদকমুক্ত সমাজ চাই’ ও ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’ ইত্যাদি সচেতনতামূলক স্লোগান দিতে দেখা যায়। র‍্যালিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও ধর্মীয় সংগঠন এবং সাধারণ জনগণ অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন