ভয়াবহ বন্যায় নেপালজুড়ে উদ্ধার তৎপরতা, মোতায়েন ৯ হাজারের বেশি সদস্য

ভয়াবহ বন্যায় নেপালজুড়ে উদ্ধার তৎপরতা, মোতায়েন ৯ হাজারের বেশি সদস্য
ছবি: সংগৃহীত।

তিব্বত সীমান্তসংলগ্ন নেপালের বিভিন্ন এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার পর দেশজুড়ে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে। খবর বিবিসির।

বিজ্ঞাপন

নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার অভিযানে পুলিশ, সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশ বাহিনীর ৯ হাজার ২৬০ সদস্যকে মোতায়েন করা হয়েছে।

বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় নিখোঁজদের সন্ধান, উদ্ধার কার্যক্রম এবং দুর্গতদের সহায়তায় এসব সদস্য কাজ করছেন।

এদিকে, বন্যার পর দেশটির বিভিন্ন এলাকার উদ্ধার ও তৎপরতার বেশ কিছু ছবি প্রকাশ করা হয়েছে।

এমএমআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন