দিনাজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

দিনাজপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

সারা দেশের ন্যায় দিনাজপুরে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন পালন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ উপলক্ষে জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

শনিবার বাদ আসর জেল রোডস্থ দলীয় কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দলালের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আখতার সঞ্চালনা করেন। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মাহবুব আহমেদ, মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জল আলহাজ্ব মো. সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, আইনজীবী ফোরাম জেলা ইউনিটের সভাপতি মো. আব্দুল হালিম, জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া, হাবিপ্রবির শিক্ষক পরিষদের নেতা অধ্যাপক ড. মো. সাইফুর হুদা, জেলা তাতীদলের আহবায়ক মো. রেজাউল ইসলাম, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান জিয়া, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা মহিলাদলের সভাপতি জিনাত আরা, সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটি প্রমুখ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন