সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই হামলার পেছনে ইরানের জড়িত থাকার সম্ভাবনাই বেশি। খবর আলজাজিরার।
আয়ারল্যান্ডে এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ এই পাইপলাইনে হামলার জন্য ইরান দায়ী কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সম্ভবত, তারাই দায়ী।’
হামলার প্রসঙ্গে ট্রাম্প হুথিদের সঙ্গেও যোগাযোগের কথা উল্লেখ করেন।
তিনি বলেন, হুথিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ে যাওয়ার আগে তাদের জানিয়ে দেয়। ট্রাম্পের ভাষায়, ‘তারা আমাদের সঙ্গে যোগাযোগ করে। তারা আমাদের বিরুদ্ধে লড়াই করতে অপেক্ষা করে না, বরং আমাদের জানিয়ে দেয়।’
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, সৌদি যুবরাজ তার ভালো বন্ধু এবং ‘সবকিছু ঠিকঠাক হয়ে যাবে।’
এমএমআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


-db219d-720x405.webp)