চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

চবির হীরকজয়ন্তীর স্মারকবইয়ে শিবির প্যানেলের নাম বাদ, সমালোচনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে প্রকাশিত স্মারকবইয়ে ১৯৮১ সালের পঞ্চম চাকসু নির্বাচনে বিজয়ী জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার পরিষদের নাম না থাকায় সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতারা।

বিজ্ঞাপন

বুধবার সকালে স্মারকবই থেকে ওই প্যানেলের নাম বাদ দেওয়ার প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেন চাকসুর সদ্য সাবেক ভিপি ও শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি।

ছাত্রশিবির নেতাদের অভিযোগ, স্মারকবইয়ে প্রথম থেকে চতুর্থ এবং ষষ্ঠ ও সপ্তম চাকসু নির্বাচনের ভিপি ও জিএসদের নামের তালিকা স্থান পেলেও ১৯৮১ সালের পঞ্চম চাকসু নির্বাচনে বিজয়ী জসিম উদ্দিন সরকার ও আবদুল গাফফার পরিষদের নাম বাদ দেওয়া হয়েছে। বিষয়টিকে উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে এর প্রতিবাদ জানিয়েছেন তারা।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন শাখা ছাত্রশিবিরের নেতারা। একই সঙ্গে এ ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে শাখা ছাত্রশিবিরের সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসু '২৫-এর ভিপি ও জিএসের অসুন্দর ছবি ব্যবহার করে চবি শিবিরের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তবে স্বৈরাচারের কোনো প্রেতাত্মা ছাড় পাবে না।’

তিনি আরো বলেন, ‘দুপুর ১২টার মধ্যে প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় যেকোনো পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন