মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক

মতলব উত্তরে মাদকবিরোধী অভিযানে ১০ জন আটক

চাঁদপুরের মতলব উত্তরে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামিসহ ১০ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

তারা হলেন, সজীব দেওয়ান (২০) মো. সজীব প্রধান (৩৪), মো. কুদ্দুস খলিফা (৩২), মো. অলি (৪৯), মো. ফারুক হোসেন (৩০), নাজমুল মৃধা (৩৩), জিহাদ মিয়াজী (২৩), শাকিল বেপারী (২১), মো. বিল্লাল হোসেন (৩৭)।

এদের মধ্যে ৮ জন মাদক কারবারি, পরোয়ানাভুক্ত ১ জন এবং চুরির মামলায় ১ জন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, মতলব উত্তর থানাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...