জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির প্রথম কেন্দ্রীয় কাউন্সিল আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

শুক্রবার দপ্তর সম্পাদক মাহফুজুর রহমানের পাঠানো এক নোটিশে এ কথা জানানো হয়।

বিজ্ঞাপন

নোটিশে বলা হয়েছে, জাতীয় ছাত্রশক্তির ৫ম সাধারণ সভায় সাংগঠনিক কাঠামোকে আরও সুসংহত ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নিতে আগামী ১২ সেপ্টেম্বর প্রথম কাউন্সিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার লক্ষে গঠিত প্রস্তুতি কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ছাত্রশক্তির সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন