জাবি প্রক্টর ড. রশিদুল আলমের পদত্যাগ, স্থলাভিষিক্ত অধ্যাপক জাকির হোসেন

জাবি প্রক্টর ড. রশিদুল আলমের পদত্যাগ, স্থলাভিষিক্ত অধ্যাপক জাকির হোসেন
অধ্যাপক জাকির হোসেন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলম পদত্যাগ করেছেন। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে পদত্যাগপত্র গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

অফিস আদেশে উল্লেখ করা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রশিদুল আলমের অনুরোধের ভিত্তিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই দিন (২৯ জুলাই) অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন